• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
মনপুরায় মসজিদ থেকে ডেকে দুই ভাইকে পেটানোর অভিযোগ দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক অভিনেত্রী নাসিমা খান আর নেই দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি প্রকাশ বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা, আয়াসসহ ৪ জন রিমান্ডে

মনপুরায় মসজিদ থেকে ডেকে দুই ভাইকে পেটানোর অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভোলার মনপুরায় ফজরের নামাজ শেষে মসজিদ থেকে ডেকে নিয়ে সহকারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিঠিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। জামায়াতের ওয়ার্ড সভাপতির নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন হামলায় আহত সহকারী শিক্ষক ফজলে রাব্বি ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ফয়সাল হাওলাদার।

রোববার (১১ অক্টোবর) ফজরের নামাজ শেষে ভোর ৬টায় উপজেলার মনপুরা ফাজিল মাদ্রাসা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা বেগতিক হলে উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত ফজলে রাব্বি মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের চারুকলা সহকারী শিক্ষক, অন্যজন মনপুরা কাউয়ারটেক কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মো. ফয়সাল হাওলাদার। দুজন আপন সহোদর ও মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা অহিদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষক ফজলে রাব্বি জানান, ফজরের নামাজের পর মসজিদে দোয়া পড়ছিলাম। এই সময় আমার বড়ভাই ফয়সাল হাওলাদারকে মসজিদ থেকে ডেকে নিয়ে যান আলাউদ্দিনের ছেলে ফয়সাল। পরে জামায়াত ইসলামীর নেতা মিজানের নেতৃত্বে ৪-৫ জন হামলা করে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ভাইয়ের চিৎকার শুনে মসজিদ থেকে বের হয়ে বাঁচাতে গেলে হামলাকারীরা আমাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তিনি হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এই ব্যাপারে গুরুতর আহত কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্যকর্মী মো. ফয়সাল অভিযোগ করে জানান, ফজরের নামাজের পর মসজিদ থেকে ডেকে নিয়ে ওয়ার্ড জামায়াতের সভাপতি মিজানের নেতৃত্বে ফয়সাল, সুমন, রিয়াদসহ আরও কয়েকজন হামলা করে আমাদের দুই ভাইয়ের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। তিনিও হামলার বিচার দাবি করেন।

এ ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আমিমুল ইহসান জসিম জানান, ঘটনাটি নিন্দনীয়। তিনি হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন।

এই ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...