• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিশুছাত্রীকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশ পাহারায় হাসপাতালে মাদ্রাসাশিক্ষক মুলাদীতে আ.লীগ নেতার তালাবদ্ধ বাড়িতে আগুন, পেট্রলবোমার আলামত পেয়েছে ফায়ার সার্ভিস পিরোজপুরে পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও ঝালকাঠিতে ৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ: স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শোক র‍্যালি

পদ্মায় ফেরিতে বাল্কহেডের ধাক্কায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

শরীয়তপুরের ভেদরগঞ্জে ফেরির সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষে তরিকুল ইসলাম  নামের এক  মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে বেড়াচাক্কি এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু।

নিহত শিশু তরিকুল ইসলাম (১১) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থী। বাসের যাত্রী তরিকুল পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়ি ফিরছিল।

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানায়, সকাল ৯টায় চাঁদপুরের হরিণা ঘাট থেকে কাকলি নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা বালুভর্তি একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি বাসের একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে তিন শিশু চাপা পড়ে।  এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। আহত দুই শিশুকে দ্রুত চাঁদপুরে পাঠানো হয়েছে।

চাঁদপুর আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আলম বলেন, বাল্কহেডটি জব্দ করা হয়েছে। এছাড়া দুই শ্রমিকসহ ফেরির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এবিষয়ে তদন্ত করে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...