• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দুই আবার কবে থেকে শুরু হবে অতিভারী বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস হরিদাসচন্দ্রের গ্রেপ্তা‌রে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে শিক্ষামন্ত্রী’র পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ গাইবান্ধার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসকে চার দিনের রিমান্ড

পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সিথী রানী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে।

বেতাগী গ্রামের নিত্য শিকদারের মেয়ে এবং দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন নিহত সিথী রানী ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পড়াশোনা শেষে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে যান সিথী রানী। পরে রাতের দিকে তার কক্ষ থেকে শব্দ শুনে বাবা নিত্য শিকদার সেখানে গিয়ে দেখেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন তার মেয়ে। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়।
নিহতের বাবা নিত্য শিকদার বলেন, “কয়েকদিন পরই তার এইচএসসি পরীক্ষা ছিল। প্রতিদিনের মতো সেদিনও খাবার খেয়ে পড়াশোনা করছিল। হঠাৎ এমন ঘটনা কীভাবে ঘটল, তা বুঝতে পারছি না। আত্মহত্যার কোনো কারণও আমার জানা নেই।”

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...