• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার নিখোঁজের ৩ দিন পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা শিশুকন্যার মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে ৩ দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন রাঙ্গাবালীতে ঘুষ নিয়ে মিথ্যা ও বানোয়াট তদন্ত প্রতিবেদনের অভিযোগে সংবাদ সম্মেলন জবিতে ছাত্রলীগ সন্দেহে এক রিকশাচালককে ধরে পুলিশে দিল ছাত্রদল বগুড়ায় ময়লার ভাগাড়ে মিলল জাল টাকার বস্তা! ‘দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’- অপ্রতিমের মায়ের আর্তনাদ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে অস্ত্রসহ ১১ জন আটক

বরিশালে পুলিশকে ‘ডাকাত’ আখ্যা দিয়ে পিটিয়ে আসামি ছিনিয়ে নিলো স্বজনরা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকসহ গ্রেফতার এক আসামিকে পুলিশকে ‘ডাকাত’ বলে চিৎকার করে স্বজনদের সহায়তায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আসামিপক্ষের হামলায় এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে রাতভর অভিযান চালিয়ে ওই আসামি ও তার এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১০ নম্বর আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার দুজন হলেন, চরমহিষা গ্রামের মৃত আব্দুর রব তালুকদারের ছেলে হাকিম তালুকদার (৪৩) ও তার ছোট ছেলে সাইফুল ইসলাম তালুকদার (১৫)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানার এসআই মো. রুবেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল চরমহিষা গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বসতবাড়ির পশ্চিম পাশের বাগান থেকে ২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবাসহ হাকিম তালুকদারকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেফতারের পর হাকিম নিজেকে ছাড়িয়ে নিতে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্ত্রী, বড় ছেলে মো. সাব্বির হোসেন (২২) ও ছোট ছেলে সাইফুল ইসলাম লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে আসেন। তারা পুলিশের ওপর হামলা চালিয়ে হাকিমকে হ্যান্ডকাফ পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যান।

হামলায় চার পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত কনস্টেবল রাসেলকে উদ্ধার করে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন এসআই আজাদ, কনস্টেবল ফিরোজ মোল্লা ও কনস্টেবল রায়হান।

আসামি ছিনিয়ে নেওয়ার পর পুলিশ অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় রাত সোয়া ৮টার দিকে পার্শ্ববর্তী চরডাইয়া এলাকায় অভিযান চালিয়ে হাকিম ও তার ছোট ছেলে সাইফুলকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, হাকিমের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি একাধিকবার গ্রেফতারও হয়েছেন।
এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানা-পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা করেছে। এর মধ্যে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অন্যটি সরকারি কাজে বাধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে। দ্বিতীয় মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিন উদ্দিন বলেন, পুলিশ সদস্যদের ডাকাত আখ্যা দিয়ে অপপ্রচার চালিয়ে পরিকল্পিতভাবে হামলা ও আসামি ছিনিয়ে নেওয়া হয়েছিল। ঘটনার পর মূল আসামিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...