• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ নেতাকে পুলিশের হাতে তুলে দিলেন রাশেদ খাঁন বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা বরিশালে নাশকতার নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ তিন যুবলীগ নেতা বরিশালে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িতে অগ্নিসংযোগ বরিশাল থেকে নিখোঁজ সিভিল জজ আদালতের বিচারকে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে উদ্ধার পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ, প্রথম ভোট ২১ জানুয়ারি বরগুনার আমতলীতে ককটেল বিস্ফোরণ-বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ বাগেরহাটে ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধের চেষ্টা ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে নিহত ১, আহত ২ ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নি‌ষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তার কুশ পুত্তলিকা দাহ করা হয়। বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার রাতে ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে শামীম ওসমানের বাড়ির সামনে যান। এ সময় তারা শামীম ওসমানের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তার কুশ পুত্তলিকা দাহ করা হয়।

মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও কদম রসুল কলেজের সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসেন জানান, নারায়ণগঞ্জে কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যাতে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা নাশকতা করতে না পারেন, সে জন্য তারা মশাল মিছিল করেছেন। বিশেষ করে শামীম ওসমান ও তার অনুসারীরা যাতে নারায়ণগঞ্জে কোন নাশকতা করতে না পারেন, সেই বার্তা দিতেই তার বাড়ির ফটকে আগুন দেয়া হয়েছে। বাড়ির ভেতরেও আগুন ছোড়া হয়েছে। তার কুশ পুত্তলিকা দাহ করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বিষয়টি জানা নেই। তবে খোঁজখবর নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...