
দেশের বাজারে টানা পাঁচ দফায় কমেছে স্বর্ণের দাম। এতে প্রতি ভরিতে দাম কমেছে ১২ হাজার ৭২ টাকা। সর্বশেষ আজ শনিবার (১৪ নভেম্বর) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। গত এক মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ২৬৭ ডলার।
এদিকে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।
বাজুসের নির্ধারিত স্বর্ণ ও রুপার দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই অলংকার বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই।