• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ ও র‍্যালি বরগুনায় নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিএনপির কর্মসূচিতে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান, ভিডিও ভাইরাল পটুয়াখালীর দশমিনায় পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের একটি বাস পুকুরে, প্রাণ গেল ২ শিক্ষকের সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত বরিশালে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

থানার ভেতর জয় বাংলা স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার ভেতরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুরে ওই থানা চত্বরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন – টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মো. মাহদী হাসান (২৬), একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হারুনর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), মো. কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) ও মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)। তারা সবাই স্থানীয় কৃষকলীগ নেতা আ. মতিনের স্বজন ও সমর্থক বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আ. মতিনকে (৪৭) গ্রেপ্তার করে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে তাকে আদালতে নেওয়ার উদ্দেশ্যে থানার ভেতরে প্রিজন ভ্যানে তোলার সময় তার সঙ্গে থাকা স্বজন ও সমর্থকেরা প্রকাশ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ওই পাঁচজনকে আটক করে।

এই ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন। মামলায় আটক পাঁচজনসহ মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, থানার ভেতরে এ ধরনের স্লোগান দেওয়া আইনসিদ্ধ নয়। এই কারণে আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...