• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ধানখেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার বরিশালে জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবি, জাহাজের তলা ফেঁটে ভিজে গেছে গম জমির মালিকানা দাবি করে দুই মাদ্রাসা অধ্যক্ষের কবরস্থানের ইট খুলে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও ২ জন আটক পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ্রেফতার ১৬ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে সন্ধ্যার মধ্যে দেশের ৫ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা ও তার ৬ বছর বয়সী ছেলের ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁও-১ আসনে অনিয়মের অভিযোগ, জামায়াতের প্রতিবাদ সমাবেশ কাল

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জেলা জামায়াত। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার গোল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতের প্রেস সেক্রেটারি মো. শাহজালাল জুয়েলের পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনে নানা অনিয়ম, নেতা-কর্মীদের গুরুতর আহত করা এবং তাদের বাড়িঘরে হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে জেলা জামায়াত কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলন করেন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী দেলাওয়ার হোসেন। সেখানে তিনি ভোটে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী জামায়াতের দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...