• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরের কাউখালীতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ব্যস্ততম দক্ষিণ বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। আইন অমান্য করে ফুটপাত দখল করায় প্রতিটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিয়মনীতির তোয়াক্কা না করে দক্ষিণ বাজারের জনগণের চলাচলের ফুটপাতে মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে আসছে। এর ফলে সাধারণ পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করছেন। এতে কাউখালী বন্দরের এমনিতেই সংকীর্ণ রাস্তায় প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।

অভিযান শেষে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, ‘ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। ব্যবসায়ীরা যেন ভবিষ্যতে আর কখনোই ফুটপাতের ওপর মালপত্র রেখে ব্যবসা পরিচালনা না করেন। যদি কেউ পুনরায় ফুটপাত দখল করেন, তবে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...