• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এসপি জাহাঙ্গীরের ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি স্ত্রীর উৎসবমুখর পরিবেশে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, রাষ্ট্রদূত হচ্ছেন দুই সেনা কর্মকর্তা টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি গৌরনদীতে বিএনপির নেতা-নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি বাংলাদেশের পর এবার পাকিস্তানেও নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস জাতীয় ছাত্রশক্তির ঢাবি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ টাকা আদায় নারী সার্জেন্টের

ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ: স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শোক র‍্যালি

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। এ উপলক্ষে শোকযাত্রা, স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০৫ সালের এই দিনে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বিচারক শহীদ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে।

২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হন বিচারক শহীদ সোহেল আহম্মেদ। গুরুতর আহত জগন্নাথ পাঁড়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

দুই বিচারক হত্যার ২১ বছর পূর্তিতে শনিবার সকাল সাড়ে ৮টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি শেষ হয় নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে। এতে অংশ নেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ বিচার বিভাগের কর্মকর্তা ও আইনজীবীরা। পরে আদালত চত্বরে শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা, আলোচনা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালে সাতজনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরবর্তী সময়ে ২০০৭ সালে ছয়জন এবং ২০১৬ সালে অপর আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...