• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে প্রতিমা ভাঙচুরের অভিযোগ কুষ্টিয়ায় গভীর রাতে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর বরিশালে মাদকের আসরে আটক এএসআই দেলোয়ার সাময়িক বরখাস্ত ভোলায় রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় মসজিদের ইমাম নিহত সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার ধানক্ষেত থেকে তাজমিনের লাশ উদ্ধারের ঘটনায় আটক ২ পিরোজপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসের চাপায় প্রবাসী বাবার মৃত্যু ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্ক, সমাজকর্মীর ভিডিও ভাইরাল

ছিনতাইকারীদের হামলায় পুলিশ পরিদর্শক গুরুতর আহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

খুলনায় তিন অজ্ঞাতনামা ছিনতাইকারীর হামলায় শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

আহত শাহ আলম খুলনা জেলার এ-সার্কেল অফিসে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন শাহ আলম।

পথে কলেজিয়েট স্কুলের সামনে তিন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর আঘাত করে পালিয়ে যায় তারা।

পরে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ৪টা ১৫ মিনিটে সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।আহত পুলিশ পরিদর্শকের দুই হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে পুলিশের সরকারি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার উদ্দেশে নেওয়া হয়।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খুলনা সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...