• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবির জগন্নাথ হল থেকে থেকে ছাত্রলীগ নেতাকে আটকে পুলিশে দিল ছাত্রদল দলের নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা আপত্তিকর ভিডিও ভাইরাল: শিবচরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর ভাঙচুর ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র, প্রথম পুরস্কার পেল যে নম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ঢামেক চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে পৃথক স্থান থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুনকে কুপিয়ে হত্যা পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও ২ জন আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় আলামিন (২৬) ও আনিসুর (২৫) নামের আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) নাটোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার ধারাবাড়িষা এলাকা থেকে তাদের আটক করা হয়।

ওসি মো. নজরুল ইসলাম জানান, শাকিল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তবে কখন তাদের আনা হয়েছে, তা তদন্তের স্বার্থে জানাতে চাননি তিনি। তাদের আটক দেখানো হবে কি না, সে বিষয়েও পরে জানানো হবে বলে জানান ওসি।

এর আগে একই মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে মিন্টুকে তার বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

গত ২৬ অক্টোবর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম। এর আগে গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরে ফেলে দুর্বৃত্তরা। পরে চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...