• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিশুছাত্রীকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশ পাহারায় হাসপাতালে মাদ্রাসাশিক্ষক মুলাদীতে আ.লীগ নেতার তালাবদ্ধ বাড়িতে আগুন, পেট্রলবোমার আলামত পেয়েছে ফায়ার সার্ভিস পিরোজপুরে পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও ঝালকাঠিতে ৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ: স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শোক র‍্যালি

ঘুমন্ত কিশোরীর শরীরে মামির গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুমন্ত অবস্থায় শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ৪৯ দিন পর কিশোরী আফরিন আক্তার (১৩) মারা গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

জমিসংক্রান্ত বিরোধের জেরে মামি সোনিয়া আক্তার তার শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই বিবাদ হতো। রওশন আরার অভিযোগ, তার ভাইয়ের স্ত্রী সোনিয়া বিভিন্ন সময় তাদের প্রাণনাশের হুমকি দিতেন।

গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এ সময় ঘরে একা ঘুমিয়ে ছিল আফরিন। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে ঘুমন্ত আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।

আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কিশোরীর মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন। পুলিশ এ পর্যন্ত মামলার আসামি মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও মোস্তফা মিয়াকে গ্রেফতার করেছে। তারা বর্তমানে নারায়ণগঞ্জ কারাগারে রয়েছেন।

নিহত আফরিনের মা রওশন আরা জানান, জমি নিয়ে বিরোধের পাশাপাশি একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করেও জাকির ও সোনিয়ার সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়েছিল। এর জের ধরেই তার মেয়েকে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া হয়। তিনি মেয়ের হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, কিশোরীকে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীর মৃত্যুর পর আগের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...