• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ঝালকাঠিতে জন্মাষ্টমীর প্রস্ততি সভায় সাংবাদিক অলোক সাহা’র উপর হামলার অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া ব্রিজে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত বরিশালে খেলার সময় ফুটবলের আঘাতে গোলরক্ষকের মৃত্যু বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৭ ৭ এএসপি ও ৪৯ ওসি বাধ্যতামূলক অবসরে যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

গলায় রুটি আটকে প্রাণ গেল স্কুলছাত্রীর

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

টাঙ্গাইলের সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মৃত আনিকা জান্নাত উপজেলার হলুদিয়া চালা গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে। সে সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকার বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। বাবা প্রবাসে থাকায় আনিকা মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাচ্ছিল আনিকা। এ সময় হঠাৎ তার গলায় রুটি আটকে যায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনিকাকে মৃত ঘোষণা করেন।

আনিকার নানা সিদ্দিক হোসেন বলেন, ‘আমার নাতনি পড়ার সময় রুটি খাচ্ছিল। কিন্তু এভাবে সে মারা যাবে, বিশ্বাস করতে পারছি না।’

তিনি আরো অভিযোগ করেন, হাসপাতালে নেওয়ার পথে সখীপুর তালতলা চত্বরে যানজট ছিল। দ্রুত হাসপাতালে নিতে পারলে হয়ত নাতনিকে বাঁচানো সম্ভব হতো।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সেলিম কবির জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সখীপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান,  লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হচ্ছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...