• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপির মুলাদী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠণ বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিক্ষোভ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ স্ত্রীর বিরুদ্ধে প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মরদেহ গোসলের সময় স্ত্রীর গলায় দেখা গেল আঘাতের চিহ্ন, স্বামী গ্রেপ্তার মুড়ির প্যাকেট হাতে নিতেই বিস্ফোরণ, আহত জামায়াত নেতা ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল মায়ের, আটক ৪ পিতা-মাতার ভরণপোষণ না দিয়ে নির্যাতন করায় ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে আহত পোশাক শ্রমিক তৌফিক মারা গেছেন পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত ১

খুলনা ডিসি অফিসের আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয়তলায় আইসিটি রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জেলা প্রশাসন সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয়তলায় আইসিটি রুমে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সার্ভার রুমে রক্ষিত ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ রানা বলেন, ৬টা ২৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুণের সূত্রপাত হয়েছে তা তদন্ত ছাড়া এখন বলা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক হুরে জান্নাত জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...