• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি বলে বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতির ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী গলায় রুটি আটকে প্রাণ গেল স্কুলছাত্রীর বরিশাল মহানগর সাবেক ছাত্রদল নেতা দিপুকে কুপিয়ে জখম পবিত্র রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) চুরি করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়নে ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ বরিশালে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা পটুয়াখালীতে গভীর রাতে গৃহবধূর ঘর থেকে যুব জামায়াত নেতা আটক

ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভারত বনাম শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে আগামী শনিবার। সেই দ্বৈরথের আগেই শ্রীলঙ্কার ক্রিকেটমহলে দেশটির ক্রিকেট কোচ সুমিত ফার্নান্দোর মৃত্যুতে নেমে এলো শোকের ছায়া।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কলম্বোর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুমিত। ৬২ বছর বয়স হয়েছিল তার। ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসা চলাকালীনই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

শ্রীলঙ্কার ওয়ানডে এবং টি-২০ অধিনায়ক কুশাল মেন্ডিসকে ‘আবিষ্কার’ করেছিলেন এই সুমিতই। তার কোচিংয়ে ক্রিকেট শুরু হয় কুশাল মেন্ডিসের। সেই বিখ্যাত কোচের এমন পরিণতি কেন? প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব নামে কলম্বোর একটি ক্রিকেট কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন সুমিত। সেখানে কিউরেটর হিসাবে কাজ করতেন। কোচিংও করাতেন খুদে ক্রিকেটারদের। আর গত ৮ আগস্ট ওই কোচিং সেন্টারেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

সমস্যার সূত্রপাত পানি খাওয়া নিয়ে। অনুশীলন চলাকালীন কয়েকজন তরুণ ক্রিকেটার পানি খেতে যান। গিয়ে দেখেন কলে পানি নেই। সেটা জানালে কোচিং সেন্টারের কর্মীরা শুনতে চাননি। তা নিয়েই দুই পক্ষে শুরু হয় তর্ক-বিতর্ক। এই সময়ে ক্রিকেটারদের সঙ্গে কর্মচারীদের হাতাহাতিও বেঁধে যায়। পরিস্থিতি শান্ত করতে যান সুমিত। কিন্তু তাকেও মারধর করা হয়। ১৭ বছর বয়সী এক ক্রিকেটারের আঘাতেই গুরুতর আহত হন সুমিত। সঙ্গে সঙ্গেই তাকে কলম্বোর এক হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সুমিতের মৃত্যুর আগেই ১৭ বছর বয়সী ওই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারধরের অভিযোগ দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। কলম্বোর আদালত আপাতত তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তবে অভিযুক্ত যেহেতু নাবালক তাই তাকে রাখা হচ্ছে চাইল্ড প্রোবেশন কাস্টডিতে। আগামী সোমবার পর্যন্ত সেখানেই থাকবে সে। অন্যদিকে, সুমিতের মৃত্যুতে শ্রীলঙ্কার ক্রিকেটমহলে নেমে এসেছে শোকের ছায়া। ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ শুরুর ঠিক আগেই এমন ঘটনা মানতে পারছেন না অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...