• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বিমানবন্দরে আনসার সদস্যের গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত ছেলের কণ্ঠ নকল করে বাবার কাছ থেকে টাকা আদায়, গ্রেফতার ২ চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা ক্ষুধার্ত বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক কৃষকলীগ নেতাকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৮ জন আটক জেলেদের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের ইলিশ, ১০ হাজার টাকায় বিক্রি খুলনায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আ.লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দরে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি ফ্যাসিবাদীদের সহযোগিতা করলে প্রয়োজনে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষকলীগ নেতাকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৮ জন আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির ও চাপ প্রয়োগের অভিযোগে জামায়াত-বিএনপির আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন; চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি সমর্থক মেহেরুল ইসলাম (৪৫) ও শহীদুল ইসলাম (৫৩)।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে আটক করা হয়। পরে তাকে মিরপুর থানায় নেওয়া হয়।

হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে কয়েকজন ব্যক্তি থানায় আসেন। চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে আসা ওই ব্যক্তিরা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির শুরু করেন। একপর্যায়ে তারা তাকে ছেড়ে দিতে পুলিশের ওপর চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ পুলিশের।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য বারবার তদবির করতে থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়।

ওসি জানান, পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ৯ মে রাতে মিরপুর থানায় আট পিস ইয়াবাসহ আটক এক মাদক কারবারিকে ছাড়িয়ে নিতে গিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মী পুলিশের হাতে আটক হন। পরে তাদের কাছ থেকেও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...