• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে খুলনায় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক রংপুরে চার খুনের চার্জশিটে ত্রুটি, সংশোধনের পরামর্শ প্রসিকিউশনের ঘরের দরজা আটকে বাইরে গিয়েছিলেন মা, পুড়ে অঙ্গার ছেলে, মেয়ে হাসপাতালে বিসিবির পরিচালক মিজানের অপসারণ দাবিতে বরিশালে মশাল মিছিল দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, তা হবে না: জহির উদ্দিন স্বপন সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় ঘোষণা, ১ম শ্রেণির লটারি ও বাকি ক্লাসের পরীক্ষা কবে? বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, আটক ৪ শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

কীর্তনের খাবার নিয়ে বিরোধের জেরে যুবককে গুলির অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঢাকার ধামরাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন আয়োজনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে আনন্দ (৩০) নামে এক ব্যক্তিকে গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আনন্দ (৩০) ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকার বিষ্ণুর ছেলে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার শ্রীরাম (৩০)। তবে অন্য অভিযুক্তের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সম্প্রতি ভুক্তভোগীর বাড়িতে ধর্মীয় কীর্তন আয়োজন করা হয়। সেখানেই খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে অভিযুক্তের সঙ্গে তার বিবাদ হয়। এ নিয়ে শনিবার সামাজিকভাবে বিকেলে সালিশ বসার কথা ছিল। তবে এর আগেই দুপুরের দিকে একটি মোটরসাইকেল যোগে অভিযুক্ত ও আরও একজন এসে ভুক্তভোগীকে অন্তত তিন রাউন্ড গুলি করে। এরমধ্যে ভুক্তভোগী দুটি গুলিবিদ্ধ হন। তবে একটি ব্যর্থ হয়। পরে ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত খান বলেন, দুপুর আড়াইটার দিকে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের নরসিংহপুর এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্ত প্রতিবেশী। ভুক্তভোগীর বাড়িতে কীর্তনের খিচুড়ির আয়োজন করা হয় সম্প্রতি। খাবার নিয়েই তাদের মধ্যে বিবাদ হয়। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসার কথা ছিল আজ। এর আগেই অভিযুক্ত ও আরও একজন একটি মোটরসাইকেলে করে এসে এ ঘটনা ঘটায়। স্থানীয়ভাবে আমরা তিনটি গুলির তথ্য পেয়েছি। এরমধ্যে দুটি গুলিবিদ্ধ হন ভুক্তভোগী। তবে আমরা স্বচক্ষে তাকে দেখিনি। ভুক্তভোগী বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, কীর্তনের খাবার খাওয়া নিয়ে পূর্বে উভয়ের বিবাদ হয়। সেটি নিয়ে আজ বসার কথা ছিল স্থানীয়ভাবে। তবে তার আগেই গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...