• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নুর ইসলাম কলাপাড়া পৌরশহরের মো. হজরত আলীর ছেলে। বিয়ের পর সদরপুরে শ্বশুরবাড়িতে বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে নুর ইসলাম সবার অগোচরে সবজিখেতে থাকা মাছের ঘেরে পানি সেচ দিতে যান। সেচের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে ডুবে যান তিনি।

রাত গভীর হলেও নুর ইসলাম বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তাঁর স্ত্রী সবজিখেতে গিয়ে পানি সেচের মোটর দেখতে পান। পরে স্বজনেরা পানিতে খোঁজাখুঁজির সময় নুর ইসলামের শরীর তাঁদের পায়ে লাগে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা ঘেরের পানির নিচ থেকে নুর ইসলামের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...