• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির সংসদীয় দলের সভা, বিদায়ী মুহূর্তে কাঁদলেন মির্জা ফখরুল ফ্লাইওভারে উঠাতে ব্যর্থ পিংক বাসচালক, সহায়তায় পুরুষ ড্রাইভার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ : ডপলার রিসার্চের জরিপ বরিশালে ইয়াবা ক্রয় করতে এসে জনতার হাতে ধরা এক কলেজ কর্মচারী রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সরকারদলীয় সভা বরিশালে আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার ২০২৮ সালের মধ্যে সব নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধ হবে: প্রতিমন্ত্রী কলকাতায় স্ত্রী-সন্তান, শ্বশুরসহ সাংবাদিক দেবাশীষের মৃত্যু মোবাইলে ভয়েস কলের খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ৩০

উত্তরপত্র পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

এবার এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় সরকার নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে বলে সোমবার সকালে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ইতোমধ্যে প্রায় ১২ লাখের বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিপুলসংখ্যক আবেদন দেখে মনে হচ্ছে, প্রায় সব শিক্ষার্থীই তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করাতে চাইছে।

রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস’। এতে দেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

মন্ত্রী বলেন, এত বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য। এ কারণে উত্তরপত্র পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার। নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আওতায় আসবে, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হবে।

এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসানীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা তুলনামূলক সহজে বাংলাদেশে পড়াশোনার ভিসা পাবেন। এতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক যোগাযোগ ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে মনে করেন তিনি।

মন্ত্রী বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; গবেষণা, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষার অন্যতম গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এপিইউবির চেয়ারম্যান ড. মো. সবুর খান, এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন ও কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ স্বাগত বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...