• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বাউফলে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে ২ জন নারী আটক চট্টগ্রামে আলিফ হত্যা; তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর সিজারের সময় নবজাতকের মাথা-ঠোঁট কাটার অভিযোগ, পরে মৃত্যু এই বছর বিপিএল হচ্ছে না: তামিম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি হওয়া দুটি পিতলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ বরিশালে উজিরপুরে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি দিয়ে সড়কের পাইলিং!

ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিমকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিকালে নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রেজাউল করিম রেজা একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।
অভিযানের সময় তার সঙ্গে থাকা সহযোগী ও মোটরসাইকেলচালক গুলিপেঁচা গ্রামের লিয়াকত আলীর ছেলে মনিরুজ্জামান মুন্নাকেও আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গোপালপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসলাম ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। শিক্ষক তথা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ইয়াবাখোর হলে আমাদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে।

গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শিক্ষক রেজাউলকে সাময়িক বরখাস্তের জন্য টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানানো হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...