• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

ইউএনও’র সহায়তায় বিদ্যালয়ে ফিরলো বাবাকে চা-রুটি খাওয়ানো শিশু তুবা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের উজিরপুরে চোর সন্দেহে বিদ্যুতের খুটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ায়ে দেশব্যাপী আলোচিত ভাইরাল শিশু তুবা ইউএনও’র সহায়তায় বিদ্যালয়ের ক্লাসে ফিরছে।গত চার মাস ধরে বিদ্যালয়ে যেতে পারেনি বলে জানিয়েছে তুবার পরিবার।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বামরাইলে তুবার বাড়িতে গিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তুবাকে পৌঁছে দেন।এসময় বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা তুবাকে স্বাগত জানায়।

মিশু তুবার মা জান্নাতুল ফেরদৌস বলেন, আমার মেয়ে তুবা বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীতে অধ্যরত ছিলো। নানাবিধ কারনে গত ৪ মাস ধরে স্কুলে যেতে পারছিলোনা।অবশেষে উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় আমার মেয়ে আবার স্কুলে ফিরছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেন, এতদিন তুবা স্কুলে যেতে পারেনি—বিষয়টি দুঃখজনক। তাই আমি নিজেই তুবাকে নিয়ে বিদ্যালয়ে এসেছি। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, ইতিমধ্যে তুবার বাবা অনিককে চিকিৎসার জন্য রিহ্যাবে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলে তাকে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিশু তুবার পড়াশোনা অব্যাহত রাখার বিষয়টিও প্রশাসনের নজরদারিতে থাকবে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর উজিরপুরের বামরাইলে কথিত চুরির অভিযোগে বিদ্যুতের খুটির সঙ্গে বেঁধে অনিক সরদার নামের এক যুবককে ব্যাপক মারধর করা হয়।এসময় অনিকের হাত বাঁধা অবস্থায় তার ৯ বছরের শিশুকন্যা তুবা তার বাবা অনিক সরদারকে চা-রুটি খাওয়ায়ে দেয়। যার ভিডিও দেশব্যাপী ব্যাপক ভাইরাল হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...