• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

বাড়ির পাশে খেলতে গিয়ে ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পাবনার সাঁথিয়ায় ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মৃত্যুবরণ করে শিশু দুটি।

তারা হলো উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েসবাড়ি গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪) ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে বাগানের মধ্যে খেলা করার সময় ভিমরুলের মাটির বাসায় পাটকাঠি দিয়ে আঘাত করে রোহান ও আরাফাত। এরপর বিপুলসংখ্যক ভিমরুল তাদের আক্রমণ করে। বাচ্চাদের চিৎকারে পাশে থাকা একটি বাচ্চার মা তাদের বাঁচাতে এগিয়ে এলে তিনিও আক্রমণের শিকার হন। যদিও কোনোমতে বাচ্চা দুটিকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান সেই মা।

এরপর গুরুতর আহত অবস্থায় আহত সবাইকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল শিশু দুটির মৃত্যু হয়। এছাড়া আহত মা বর্তমানে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...