• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এসপি জাহাঙ্গীরের ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি স্ত্রীর উৎসবমুখর পরিবেশে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, রাষ্ট্রদূত হচ্ছেন দুই সেনা কর্মকর্তা টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি গৌরনদীতে বিএনপির নেতা-নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি বাংলাদেশের পর এবার পাকিস্তানেও নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস জাতীয় ছাত্রশক্তির ঢাবি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ টাকা আদায় নারী সার্জেন্টের

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ডায়াবেটিসের পরিস্থিতি উদ্বেগজনক। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের হিসাব অনুযায়ী, আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। ২০৫০ সালের মধ্যে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে।

আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মানুষকে উৎসাহিত করাই দিবসটির মূল লক্ষ্য।

১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। পরে ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ-সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রস্তাবটি জাতিসংঘে উত্থাপন করা হয়েছিল। ২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বর্তমানে বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে দিবসটি পালন করা হয়।

বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, সুষম খাবার গ্রহণ এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখলে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। তাই রোগটি থেকে সুরক্ষিত থাকতে এখন থেকেই জীবনযাপনে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...