• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ বরগুনায় পিতার জিম্মায় ৩ বছরের শিশু, খালার ফৌজদারি রিভিশন খারিজ বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় দুই যুবককে মারধর মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হয় বাবার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু মাদ্রাসা নিয়ে কটূক্তিমূলক পোস্টের অভিযোগে স্কুলশিক্ষক আটক মাদক মামলায় পুলিশ হেফাজতে আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২০ শতাংশ বাড়ছে বেকারি পণ্যের দাম দুই দিন পর ছেলের বিয়ে, বাজার করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মায়ের

আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২০ শতাংশ বাড়ছে বেকারি পণ্যের দাম

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কাঁচামালের মূল্যবৃদ্ধি ও তীব্র বিদ্যুৎ-গ্যাস সংকটের কারণে আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) থেকে সব ধরনের বেকারি পণ্যের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি। সংগঠনটি বলছে- কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ-গ্যাস সংকটের কারণে চরম ক্ষতির মুখে এ খাতের উদ্যোক্তারা। তাই ব্যবসা টিকিয়ে রাখতে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা।

একজন বেকারি ব্যবসায়ীরা জানান, ভোরের আলো ফোটার আগেই যেসব বেকারিতে কর্মব্যস্ততা শুরু হতো, পাউরুটি, কেক ও বিস্কুট উৎপাদনকারী সেসব প্রতিষ্ঠানের বড় একটি অংশ এখন দিনের দীর্ঘ সময় বন্ধ থাকছে। ভোজ্যতেল, আটা, ময়দা ও চিনির মতো প্রধান চারটি কাঁচামালের দর বৃদ্ধির পাশাপাশি যোগ হয়েছে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট। ফলে কারখানা চালু রাখা, কর্মীদের বেতন-ভাতা দেয়া এবং লোকসান সামলে টিকে থাকাটাই এখন এ খাতের উদ্যোক্তাদের, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

একজন বেকারি দোকানদার বলেন, ‎এক মাসের ব্যবধানে বাজারে খোলা ও প্যাকেজটজাত চিনির দাম কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। এছাড়া আটা-ময়দার দামও কেজিতে প্রায় ১০ থেকে ২০ টাকা বাড়তি। ‎এমন অবস্থায় আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) থেকে সব ধরনের বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট & কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি।
এ বিষয়ে বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, কাঁচামালের দাম বৃদ্ধির কারণে বেকারি পণ্যের উৎপাদন ব্যয় বেড়েছে। ফলে আগের দামে পণ্য উৎপাদন ও বাজারজাত করা কঠিন হয়ে পড়ছে। ফলে আগামী ১২ সেপ্টেম্বর থেকে বাড়তি দামে মাল দেব। সরকার যদি আমাদের সহযোগিতা না করে তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...