• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মনপুরায় মসজিদ থেকে ডেকে দুই ভাইকে পেটানোর অভিযোগ দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক অভিনেত্রী নাসিমা খান আর নেই দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি প্রকাশ বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা, আয়াসসহ ৪ জন রিমান্ডে

অভিনেত্রী নাসিমা খান আর নেই

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাংলা ও উর্দু চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানী উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান বলেন, তিনি (নাসিমা খান) আমাদের শিল্পী সমিতির আজীবন সদস্য। সর্বশেষ তিনি আমাদের নির্বাচনে ভোট দিতে এসেছিলেন। অনেকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি এবং দেশ ও দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এদিকে অভিনেতা ওমর সানী এক পোস্টে লেখেন, চলে গেলেন কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান আন্টি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আন্টি অনেক পুরনো শিল্পী, ভীষণ পার্সোনালিটি ছিলেন, পড়াশোনা আকাশ চুম্মি। আমার সৌভাগ্য হয়েছে তার সাথে অভিনয় করার। আন্টি আপনার জান্নাত কামনা করছি।

বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাসিমা খান। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। পরে ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে তিনি জনপ্রিয়তা পান।

ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে নাসিমা খান ছিলেন অত্যন্ত জনপ্রিয় মুখ। সবশেষ ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্ম এর সিনেমা ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় দেখা যায় অভিনেত্রীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...