• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
৬০ বছরের প্রতিবন্ধী বৃদ্ধাকে খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ, আটক ২ রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ উর রহমান সাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস সরকারি অফিসে সৌর বিদ্যুৎ ব্যবহারে পরিপত্র জারি আগামী ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বাড়িতে বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষা, সেই মেধাবী শিক্ষার্থী পেল জিপিএ-৫ এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শোনার পর এক শিক্ষার্থীর মৃত্যু সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দুদকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

অভাবে চুল বিক্রি করা সেই রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তার নির্দেশনায় রেহানাকে নগদ অর্থ ও এক মাসের খাদ্যসামগ্রী দিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি তাকে আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রেহানার চুল বিক্রির বিষয়টি শনিবার প্রতিমন্ত্রীর নজরে আসে। সে সময় রাষ্ট্রীয় কাজে নিজ এলাকার বাইরে থাকায় তিনি তাৎক্ষণিকভাবে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওই অসহায় নারীর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

নির্দেশনা অনুযায়ী রোববার (৯ আগস্ট) বিকেলে রেহানার কাছে ছুটে যান রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। রেললাইনের পাশের সরকারি জায়গায় অস্থায়ীভাবে অবস্থান নেওয়া রেহানার হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ ও এক মাসের খাদ্যসামগ্রী।

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রীর প্রতিনিধি অপু রায়হান ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী বলেন, সম্প্রতি চরম অভাব-অনটনের মধ্যে পড়ে রামপালের সন্তোষপুর গ্রামের বাসিন্দা রেহানা খাতুন নিজের মাথার চুল বিক্রি করে দেন। বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আসার পর তিনি দ্রুত ওই নারীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রেহানাকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তাকে গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে স্বাবলম্বী করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

উল্লেখ্য, দারিদ্র্যের নির্মম কষাঘাতে মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন রেহানা খাতুন। দুই সন্তানকে নিয়ে তার ঠিকানা খুলনা-মোংলা রেললাইনের পাশের খোলা জায়গা। ঘরের ৫০০ টাকা ভাড়া পরিশোধ করতে না পেরে শেষ পর্যন্ত নিজের মাথার চুল বিক্রি করতে হয়েছে তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...