• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কাউখালীতে মেজর-কর্নেল পরিচয়ে প্রেমের ফাঁদ, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী রাজাপুরে ছাদে পলিথিন দিয়ে বৃষ্টির মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান পাবনায় ধর্ষণ ও হত্যা মামলার আসামি বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় একজনের ৭ বছরের কারাদণ্ড অটোরিকশার জন্য আসছে কিউআর কোড, ডিজিটাল ট্র্যাকিং পটুয়াখালীতে আসামি না হয়েও ২০ দিন কারাভোগ, ক্ষতিপূরণের দাবি আট বিভাগে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’

অটোরিকশার জন্য আসছে কিউআর কোড, ডিজিটাল ট্র্যাকিং

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সারা দেশে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইককে সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আনতে নতুন নীতিমালা করেছে সরকার। এর আওতায় এসব যানবাহনের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণের পাশাপাশি নিবন্ধন জালিয়াতি ঠেকাতে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং চালু করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর ৭১ বিধির নোটিশের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, অটোরিকশা খাতের সঙ্গে বিপুল মানুষের কর্মসংস্থান জড়িত। তাই কর্মসংস্থান ব্যাহত না করে সড়ক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইতোমধ্যে এ বিষয়ে বিধিমালা ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

নতুন ব্যবস্থায় অটোরিকশা মহাসড়ক ও প্রধান সড়কে চলতে পারবে না। নির্ধারিত রুটেই চলাচল করতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ও নিরাপদ ব্যাটারি ব্যবহারের শর্ত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতীতে একটি নিবন্ধন নম্বর ব্যবহার করে ১০ থেকে ২০টি পর্যন্ত যান চালানোর ঘটনা ঘটেছে। এ ধরনের জালিয়াতি বন্ধে প্রতিটি অটোরিকশায় ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর কোড ব্যবহারের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...