• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম

৬৪ জেলায় পুলিশে নিয়োগ, আবেদন শুরু ১৩ অক্টোবর

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে আগামী ১৩ অক্টোবর, চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র ও বাংলাদেশ পুলিশের আনুষ্ঠানিক মাধ্যমে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। দেশের সব জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকেল ৫টা।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটায় ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৪ ইঞ্চি।

নারী প্রার্থীদের সাধারণ কোটায় ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটায় ৫ ফুট ২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। নারী ও পুরুষ—উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।

আবেদনে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

নিয়োগপ্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার কথা জানিয়েছে পুলিশ সদর দফতর। আবেদনপত্রে ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য দেওয়া কিংবা কোনো তথ্য গোপন করা হলে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হবে। চাকরিতে যোগদানের পরও দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন সম্পন্ন করার পর পাওয়া ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...