• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্বামীর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পর স্ট্রোকে আক্রান্ত হয়ে আবুল কাশেম (হাফেজ) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত ওছিমুদ্দির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেমের স্ত্রী রোকসানা বেগমের সঙ্গে বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরী গ্রামের আনোয়ার ড্রাইভারের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার পর আনোয়ার ড্রাইভার রোকসানা বেগমের বাড়িতে প্রবেশ করেন। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাঁদের একই ঘরে অবস্থান করতে দেখে আটক করেন বলে জানা গেছে।

এ সময় আবুল কাশেম ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার খবর পেয়ে তিনি রাতেই ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়িতে পৌঁছে স্ত্রীর সঙ্গে আনোয়ার ড্রাইভারের সম্পর্কের অভিযোগ এবং তাঁদের আটকের বিষয়টি জানতে পারেন। এরপর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, ঘটনার পর স্থানীয় বাসিন্দা, সুধীজন ও সংশ্লিষ্ট ইউপি সদস্যদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আনোয়ার ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা করে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রানু মিয়ার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...