• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া স্ত্রীর দেওয়া ডিভোর্সের কাগজ হাতে পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা বরিশালে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ ও র‍্যালি বরগুনায় নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিএনপির কর্মসূচিতে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান, ভিডিও ভাইরাল পটুয়াখালীর দশমিনায় পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

স্ত্রীর দেওয়া ডিভোর্সের কাগজ হাতে পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্ত্রীর কাছ থেকে ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার পর কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন আমিন মিয়া নামের এক যুবক।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমিন মিয়া কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।

আমিন মিয়ার খালা শিরিনা বেগম ও স্বজনদের সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের এক নারীকে বিয়ে করেন আমিন মিয়া। তাদের সংসারে একটি কন্যাসন্তানও রয়েছে।

আমিন মিয়া দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। জীবিকার তাগিদে স্ত্রীকে নিয়ে ঢাকার একটি হোটেলে কাজ করতেন তিনি। সেখানে আমিন মিয়া রান্নাবান্নার কাজ করতেন এবং তার স্ত্রী রান্নার কাজে সহায়তা করতেন। আমিন মিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নিজের উপার্জনের টাকায় নেশা করার পাশাপাশি প্রায়ই স্ত্রীর বেতনের টাকাও নেশার জন্য জোর নিয়ে নিতেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাগবিতণ্ডাও হতো।

তবে একপর্যায়ে স্বামীর এমন আচরণে বিরক্ত হয়ে স্ত্রী ঢাকার কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। শনিবার আমিন মিয়াও স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান। সেখানে গেলে তার স্ত্রী আমিন মিয়ার হাতে ডিভোর্সের কাগজ তুলে দেন। পরে ওই কাগজ হাতে পেয়ে বাড়ির বাইরে গিয়ে কীটনাশক পান করেন আমিন মিয়া। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, কীটনাশক পান করা ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...