• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ ও র‍্যালি বরগুনায় নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিএনপির কর্মসূচিতে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান, ভিডিও ভাইরাল পটুয়াখালীর দশমিনায় পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের একটি বাস পুকুরে, প্রাণ গেল ২ শিক্ষকের সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত বরিশালে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রংপুরের কাউনিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে কীটনাশক (ঘাস মারার ওষুধ) পান করে মোঃ ওমর ফারুক (২৭) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টা ২৫ মিনিটে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওমর ফারুক উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬-৭ দিন আগে পারিবারিক মনোমালিন্যের কারণে ওমর ফারুকের স্ত্রী মোছাঃ মুক্তা বেগম লালমনিরহাট সদরের তিস্তায় বাবার বাড়িতে চলে যান। স্ত্রীর চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিষণ্ণতায় ভুগছিলেন। এরই জেরে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নিজ বসতঘরে বিষাক্ত ঘাস মারার ওষুধ পান করেন তিনি।

প্রাথমিকভাবে বিষয়টি ধামাচাপা থাকলেও শেষ রাতে (রাত ৩টার দিকে) হঠাৎ তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। এ সময় স্বজনরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর পর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেলে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশ জানায়, স্থান পরিদর্শনের পাশাপাশি লাশের সুরতহাল শেষ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...