• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই মোহনগঞ্জে বারবার ধর্ম বদল করা যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা বরগুনায় নারীকে লাঠি দিয়ে মারধরের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব : মির্জা ফখরুল বিআরটিসির মহিলা বাস সার্ভিসে যুক্ত হচ্ছে ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট বরিশালে ঠিকাদারি কাজ নিয়ে বিরোধে গণপূর্ত নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত ‘কিস্তির চাপে’ বিষপানে ছেলের মৃত্যু, সেই শোকে মারা গেলেন বাবাও বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল

সীতাকুণ্ডে জাহাজটিতে ত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর: শিল্প সচিব

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় জাহাজটিতে স্বাভাবিকের চেয়ে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড পাওয়া গেছে বলে জানিয়েছেন শিল্প সচিব আব্দুন নাসের খান।

শনিবার সকালে দুর্ঘটনাকবলিত শিপ ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠনের কথা জানান তিনি।

শিল্প সচিব বলেন, শিল্প মন্ত্রণালয় অতিরিক্ত সচিবকে প্রধান করে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে নয় সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। ঘটনার আগে ও পরে কী ঘটেছিল, তা বিস্তারিত তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিগুলোকে বলা হয়েছে।

তিনি বলেন, তদন্তে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনাকবলিত জাহাজে জমে থাকা বিষাক্ত গ্যাস বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপদে অপসারণ করা হবে জানিয়ে শিল্প সচিব বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনায় আর কোনো প্রাণহানি না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

তিনি জানান, বিস্ফোরক অধিদপ্তরের পরীক্ষায় জাহাজটিতে স্বাভাবিক মাত্রার তুলনায় অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...