• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
বাউফলে এক ব্যবসায়ীকে হত্যার হুমকি, উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ বরিশালে রাতের আধাঁরে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় একজন গ্রেপ্তার আগৈলঝাড়ায় মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পেটানোর অভিযোগ স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে থানায় জিডি হাসপাতালে একজনকে মৃত ঘোষণার পর নারী চিকিৎসকের ওপর হামলা কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ দেশে এলে শেখ হাসিনার বিচার হবে: পর্যটনমন্ত্রী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬ পঞ্চগড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০

বরিশালে সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জনকে বদলী

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালে সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জন ডা. মনিরুজ্জামানকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলী করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলামের গত ৩০ জুলাইয়ের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রবিবার  (২ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান সিভিল সার্জন (চলতি দায়িত্ব) বরিশালকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হলো।

আগামী ৩ আগস্টের মধ্যে তাকে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষনিক অবমুক্ত করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এরআগে গত ২৪ জুলাই ডা. মনিরুজ্জামান বরিশাল সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। পদায়ন ও যোগদানের পরপরই তাকে দূর্নীতিবাজ ও ফ্যাসিষ্টের দোসর আখ্যা দিয়ে তুমুল আন্দোলন ও কক্ষে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্ররা।

বিক্ষুব্ধদের ঘোষণা অনুযায়ী রবিবার (২ আগস্ট) সিভিল সার্জনের কার্যালয়কে কমপ্লিট শাট ডাউনের ঘোষণা দেয়া হয়।অবশেষে তার বদলীর মধ্যদিয়ে আন্দোলনবকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...