• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা, আয়াসসহ ৪ জন রিমান্ডে হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, পাকিস্তানি যুবক এখন কুষ্টিয়ায় নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিলেন স্বামী সকালে নিখোঁজ, রাতে প্রতিবেশীর ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

সকালে রাস্তায় হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় ২ নারী নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

লালমনিরহাট সদর উপজেলায় সকালে রাস্তায় হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন।

শনিবার  (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার ফকিরের তকেয়া বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মোস্তাফি ধুমেরকুঠি এলাকার বাসিন্দা ফজলুল হকের মেয়ে ফজিলা বেগম (৪৫) এবং একই এলাকার আজিমউদ্দিনের মেয়ে জমিলা বেগম (৪৮)।

​প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাঁটতে বের হন দুই নারী। ওই সময় রংপুর থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে খবর দিলে পুলিশে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সকালে ওই দুই নারী হাঁটতে বের হয়েছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...