• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। ডাকাতদের হামলায় ওই শিক্ষকের ৭০ থেকে ৭২ বছর বয়সী বাবা আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার মল্লিক বাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষক সামিউল ইসলাম ভালুকার হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। খবর পেয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

সামিউল ইসলাম জানান, ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন ছিলেন। রাতের দিকে সংঘবদ্ধ একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় তাঁর বাবার মাথায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতরা। তবে ডাকাতের সংখ্যা কত ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

তিনি আরও জানান, ডাকাতরা বাড়ির তালা ভেঙে বিভিন্ন মালামাল নিয়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত ও অসুস্থ অবস্থায় ছিলেন। তাঁর বাবা মাথায় আঘাত পাওয়ার পর রক্তাক্ত হন। ঘটনার পর থেকে তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না বলে জানান সামিউল।

সামিউল ইসলামের ভাষ্য অনুযায়ী, ডাকাতিতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি, খোঁজখবর নিচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...