• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক, পরিদর্শনে চসিক মেয়র বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে হাতুড়িপেটা, স্বর্ণ লুট দেশে প্রাথমিকভাবে ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন সিলেটে মিছিলের আগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান আগৈলঝাড়ায় সরকারি জমি ব্যক্তি নামে নামজারি ও খতিয়ান দেয়ার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, জানুয়ারিতে ভোটের আশা ইসির

‘রিটেনে পাস করে অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, চাকরির ব্যবস্থা করব’

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এই গ্রামের কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই, চাকরি পায়নি। রিটেনে পাস করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে যাইবা। আমি যেখানে ফোন করার সেখানে ফোন কইরা দেব।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, যখনই রিটেনে পাস করবে, আমি ওই ছেলেটার জন্য যেখানে গেলে চাকরিটা পাবে সেটা বলে দেব।

তিনি বলেন, আমার নির্দিষ্ট কিছু কাজ আছে, এইগুলো মানবতার কাজ। কিছু মানুষ আছে খুব অসহায়। নিজে অসুস্থ, বউ ছেলে সন্তান অসুস্থ, এইগুলো আমাকে জানাবেন। তাকে আমি ঢাকায় নিয়ে যাবো এবং একদম কম পয়সায় চিকিৎসা করা যায় এমন ব্যবস্থা করবো। কিন্তু কেউ যদি নেতাকে টাকা দিয়ে আমার কাছে সুপারিশ নিয়ে যাও, আর এটা প্রমাণিত হয়, তাহলে আমি আপনাদের কাজ করবো না।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...