• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক, পরিদর্শনে চসিক মেয়র বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে হাতুড়িপেটা, স্বর্ণ লুট দেশে প্রাথমিকভাবে ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন সিলেটে মিছিলের আগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান আগৈলঝাড়ায় সরকারি জমি ব্যক্তি নামে নামজারি ও খতিয়ান দেয়ার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, জানুয়ারিতে ভোটের আশা ইসির

সিলেটে মিছিলের আগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করার আগে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত দুটি মাইক্রোবাস।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে মোগলাবাজার থানার একটি টিম তাদের আটক করে।

পুলিশ জানায়, ভোরের দিকে অন্তত ৪টি হাইয়েস মাইক্রোবাসে চড়ে ছাত্রলীগের একদল নেতাকর্মী সংগঠিত হয় মোগলাবাজার থানা এলাকায়। গাড়ি থেকে নেমে ঝটিকা মিছিল বের করার চূড়ান্ত প্রস্তুতিকালে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে ২টি মাইক্রোবাসসহ ২০ জনকে আটক করে।

তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে অপর ২টি হাইয়েস গাড়ি নিয়ে বাকি নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যায়। যেগুলোতে আরও প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

অভিযানের ব্যাপারে মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, আটককৃত ২০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শেষপর্যায়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...