• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে খুলনায় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক রংপুরে চার খুনের চার্জশিটে ত্রুটি, সংশোধনের পরামর্শ প্রসিকিউশনের ঘরের দরজা আটকে বাইরে গিয়েছিলেন মা, পুড়ে অঙ্গার ছেলে, মেয়ে হাসপাতালে বিসিবির পরিচালক মিজানের অপসারণ দাবিতে বরিশালে মশাল মিছিল দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, তা হবে না: জহির উদ্দিন স্বপন সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় ঘোষণা, ১ম শ্রেণির লটারি ও বাকি ক্লাসের পরীক্ষা কবে? বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, আটক ৪ শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, শুরু এনসিপির সঙ্গে

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দেশে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, আগামী সোমবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হতে পারে। বিরোধী জোটের জামায়াতে ইসলামীসহ জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে এই আলোচনায় আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে সরকারপ্রধানের।

এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ লন্ডন সফর শেষে দেশে ফিরবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এনসিপিকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আগামীকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় নেতারা আরও জানান, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও নাশকতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হতে পারে। তবে সোমবারই বৈঠকটি অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাহিদ ইসলাম দেশে ফেরার পর বৈঠকের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হতে পারে।

একাধিক রাজনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও বৈঠক আয়োজনের দায়িত্ব পালন করছেন বিএনপির একজন হুইপ। তবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সে ক্ষেত্রে আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ অনুষ্ঠিত হতে পারে।

প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথভাবে বৈঠক করবেন নাকি পৃথকভাবে আলোচনা করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি ও সংশ্লিষ্ট দলগুলোর সুবিধা বিবেচনায় নিয়ে উভয় ধরনের বৈঠকেরই সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাজনৈতিক সূত্রগুলোর মতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা এবং জাতীয় পর্যায়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে একই প্ল্যাটফর্মে আনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। সাম্প্রতিক পরিস্থিতিতে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর বিষয়টিও সংলাপে গুরুত্ব পেতে পারে।

এরই ধারাবাহিকতায় গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মতো আবারও জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

অন্যদিকে, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। সংসদের ওই বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক সংলাপের এই উদ্যোগকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...