• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৪ গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা থানা হাজতে আ.লীগের স্লোগানের ভিডিও ফেসবুকে, ২ পুলিশ প্রত্যাহার স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জন ভাইরাল ডিসেম্বরে বক্স অফিসে মুখোমুখি শাহরুখ ও নাগার্জুনের ‘কিং’ ২০তম এশিয়ান গেমসে সার্ফিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে কক্সবাজারের ফাতেমা কালকিনিতে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ দুই আসামি গ্রেপ্তার বিক্রিয়কৃত জমি পুনরায় দখলের চেষ্টা বিক্রেতা আমিনুলের, প্রশাসনের হস্তক্ষেপ চান সোনিয়া ৯ম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার নারীকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

রাঙ্গাবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৪

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুপক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা সাগরপাড় বাজারে এ ঘটনা ঘটে। তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে নিশ্চিত করেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

স্থানীয়দের ভাষ্য, আধিপত্য বিস্তার করতে গিয়ে দুপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়াও হয়।

এক পক্ষের নেতৃত্বে ছিলেন চরআন্ডা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস খান। তার পক্ষের আটজন আহত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

অপর পক্ষের নেতৃত্বে ছিলেন একই ওয়ার্ড যুবদলের বহিষ্কৃত সভাপতি কামাল শিকদার। তার পক্ষের ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত আরও দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কামাল শিকদারের দাবি, চরআন্ডার একটি চরের প্রায় ২০০ একর খাসজমিতে ইদ্রিস খানের নেতৃত্বে ধান চাষ এবং সেখানে গবাদিপশু চরাতে বাধা, মারধর ও হুমকি-ধমকির প্রতিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত।

অন্যদিকে ইদ্রিস খানের দাবি, তার দুঃসম্পর্কের এক আত্মীয় কিশোরীকে কামাল শিকদারের ভাইয়ের ছেলে সিয়াম শিকদার উত্ত্যক্ত ও তুলে নেওয়ার চেষ্টা করায় বিরোধের সূত্রপাত হয়।

রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, সংঘর্ষের বিষয়ে তিনি অবগত। কোনো পক্ষ এখনও অভিযোগ বা মামলা করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...