• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি ভুয়া তথ্যে বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেফতার প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাদরাসা বোর্ডের জরুরি নির্দেশনা শাহজালাল মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রতিদিন হবে গণনা মুগ্ধসহ ১১ জনকে হত্যা, ২৬ আসামির চার্জ গঠনের আদেশ ১১ অক্টোবর চুরি করে পালানোর সময়, চোরাই মালামালসহ ভাই-বোন আটক জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের ভিডিও করা সেই বিউটি রাণী ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ, ১০৩ এনওসি বাতিল

যৌতুক না পেয়ে গৃহবধূর শরীরে এসিড, স্বামী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভোলার দৌলতখান উপজেলায় যৌতুক না পেয়ে আঁখি আক্তার (১৯) নামে এক গৃহবধূর শরীরে এসিড লাগিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্বামী হাসনাইন আহমেদ মুসাকে (২৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ওই গৃহবধূকে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

আটক স্বামী মুসা উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চালতাতলী গ্রামের বাসিন্দা মিলন মাঝির ছেলে।

জানা যায়,গত ৫ মাসে আগে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের আঁখি ও মুসা। কিন্তু বিয়ের পর থেকে নানান বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলে আসছিল তাদের মধ্যে। গত রোববার বিকেলে আঁখি শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়িতে চলে আসেন এবং তার শরীরে এসিড নিক্ষেপের বিষয়টি গোপন রাখেন। সর্বশেষ মঙ্গলবার সকালে আঁখি তার পরিবারকে বুকসহ শরীরের অন্যান্য অংশে স্বামী কর্তৃক এসিড লাগিয়ে দেওয়ার চিত্র দেখায় এবং অবস্থার অবনতি দেখে স্বজনরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করায়। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।

ভুক্তভোগী গৃহবধূ আঁখি আক্তার অভিযোগ করে বলেন, বিয়ের ৫মাস বয়সে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে অনেক অত্যাচার করেছে। গত শুক্রবার সকালেও স্বামী আমাকে মারধর করেছে। শনিবার দিনগত মধ্যরাতে সে বাজার থেকে এসিড কিনে এনে তার হাতে পলিথিন পেঁচিয়ে আমার শরীরে এসিড লাগিয়ে দিয়েছে। এর কতক্ষণ পরেই আমার শরীরে জ্বালাপোড়া শুরু হয়েছে এবং ঘরের মধ্যে আমাকে আটকে রাখে। পরবর্তীতে রবিবার ফাঁকা ঘর পেয়ে আমি বাবার বাড়িতে চলে আসি। কী অন্যায় আমার?

ভুক্তভোগী গৃহবধূর মা রেহানা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ের স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন বিয়ের সময়ে হওয়া কথাবার্তার বাহিরে গিয়ে অতিরিক্ত স্বর্ণ ও ৫লাখ টাকা যৌতুক দাবি করেছিল জামাই ব্যবসা করবে বলে। যৌতুক না দেওয়ায় মেয়েকে তারা নির্যাতন করতো। এ নিয়ে ৫-৬ বার উভয় পরিবারের মধ্য সালিশি হয়েছিল, পরে ফের মেয়েকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলাম। পরবর্তীতে গত রোববার দেখছি- মেয়ে চলে আসছে বাপের বাড়িতে। একপর্যায়ে দেখি মেয়েটার গলার নিচ থেকে নিচের দিকে মেয়ের শরীরটা পোড়া। আমি বিচার চাই।

সন্ধ্যায় এ বিষয়ে দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার এখনো থানায় মামলা করেনি, মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...