• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে খাদে পড়ে অ্যাম্বুলেন্স, আহত ১৩ জন মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী যদি দাবি না মানেন, ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী ‘গতিতেই শান্তি’ স্টোরি দেওয়ার এক ঘন্টা বাদেই মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মেয়েদের পড়ার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে মায়ের ম্যারাথন জয়

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে প্রথম হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। প্রতিযোগিতায় তরুণদের পেছনে ফেলে জয়ী হয়ে তিনি পেয়েছেন ৩ হাজার রুপি পুরস্কার, যা মেয়ের পড়াশোনায় খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন।

মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই ‘অমৃত দৌড়’ ম্যারাথনে অংশ নেন। ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে এ দৌড়ের আয়োজন করা হয়।

আম্বাজোগাইয়ে আয়োজিত ম্যারাথনটি শুরু হয় ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে এবং শেষ হয় ভাগ্যনগর চৌকে। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন।

রমাবাইও প্রতিযোগিতায় যোগ দিতে সাধারণ শাড়ি ও চপ্পল পরে হাজির হয়েছিলেন। শুরুতে তাকে অন্য সবার মতোই একজন সাধারণ প্রতিযোগী হিসেবে মনে হচ্ছিল। কিন্তু দৌড় শুরুর পরই বদলে যায় দৃশ্য।

দৌড়ের সময় রাস্তায় চপ্পল বারবার খুলে যাচ্ছিল। এতে গতি কমে আসায় একপর্যায়ে চপ্পল খুলে হাতে নিয়ে নেন রমাবাই। এরপর খালি পায়েই দৌড়াতে শুরু করেন তিনি।

পাথর ও রুক্ষ রাস্তার কারণে খালি পায়ে দৌড়ানো কঠিন হলেও থামেননি রমাবাই। একের পর এক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে জয় নিশ্চিত করেন তিনি।

রমাবাইয়ের এই জয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত দর্শক ও আয়োজকেরা। মেয়ের শিক্ষার জন্য তাঁর এই প্রচেষ্টা সবার প্রশংসা কুড়ায়।

ম্যারাথন জিতে পাওয়া ৩ হাজার রুপির পুরস্কার মেয়ের পড়াশোনার খরচে ব্যবহার করবেন বলে জানিয়েছেন রমাবাই। তাঁর এই অর্জন শুধু একটি দৌড়ের জয় নয়, সন্তানের ভবিষ্যতের জন্য একজন মায়ের দৃঢ়তা ও আত্মত্যাগেরও অনন্য উদাহরণ হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...