• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ২ তরুণী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ ‘জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি’ আওয়ামী লীগের সাবেক এমপির বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা গ্রেপ্তার লোভ দেখিয়ে নারীকে ধর্ষণ, কৃষি কর্মকর্তা গ্রেপ্তার নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর, জামায়াত এমপির জামাতাকে গ্রেপ্তার আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা চাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ছাত্রদল নেতা জিসানকে অপহরণের ৪ ঘন্টা পর হত্যা

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা কমিটির উপকর্মসংস্থান-বিষয়ক সম্পাদক বশিরকে কুপিয়ে দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার রাতে সদর ও সিংগাইর উপজেলার সীমান্তবর্তী একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। আহত বশির সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পালোরার চর গ্রামের মনির হোসেনের ছেলে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, ঘটনাস্থল সদর থানা এলাকার শেষ সীমানা থেকে সিংগাইর থানা এলাকার প্রায় ২০০ গজের মধ্যে। কারা এবং কী কারণে বশিরের ওপর হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এদিকে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতি দেওয়া হয়। এতে হামলার জন্য বিএনপি-জামায়াতের লোকজনকে দায়ী করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, বশিরকে তাঁর বন্ধুরাই কুপিয়েছেন বলে শুনেছি। রাতে ইটভাটায় তিনি কার সঙ্গে এবং কেন গিয়েছিলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেও হামলা হয়ে থাকতে পারে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। এ ঘটনায় বিএনপি বা ছাত্রদলের নাম জড়িয়ে নিষিদ্ধ সংগঠনটি গুজব ছড়াচ্ছে বলেও তিনি দাবি করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, হামলাকারীরা বশিরের পরিচিত ও বন্ধু বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের বাড়িও সদর উপজেলায়। কীভাবে এবং কেন বশিরকে ইটভাটায় নেওয়া হয়েছিল, কারা সেখানে ছিল এবং হামলার পেছনে কী কারণ রয়েছে, সবকিছু তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...