• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
দুই মামলায় জামিন পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস যুব ও ছাত্রদল নেতার হামলায় গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত বরিশালে সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জনকে বদলী প্রকাশ্যে অরক্ষিত অবস্থায় চায়ের দোকানে বসে পরীক্ষকের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১১ নভেম্বর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা স্ত্রী-শাশুড়িকে খুন করে থানায় হাজির হলেন যুবক যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ঢাকার চারপাশের নৌ-পথগুলো সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর কীর্তন অনুষ্ঠান শেষে ফেরার পথে নৌকাডুবি, নিহত ২

বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপ্পের

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বিশ্বকাপের মঞ্চে নতুন রাজা এখন কিলিয়ান এমবাপ্পে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এখন ফরাসি কিংবদন্তি। চলমান বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণীর এক রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এই অনন্য মাইলফলক স্পর্শ করলেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল ইংল্যান্ডময়। ডেক্লান রাইস, এজরি কনসা এবং বুকায়ো সাকার জোড়া গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গিয়েছিল ইংলিশরা। মনে হচ্ছিল, ১৯৯৪ সালে সুইডেনের ৪-০ ব্যবধানের সেই ঐতিহাসিক জয়ের পুনরাবৃত্তি হয়তো ঘটতে যাচ্ছে। কিন্তু বিরতির পর চিত্রনাট্য পুরোপুরি বদলে দেন এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে গোল করে ব্যবধান কমানোর সূচনা করেন এমবাপ্পে। এর দুই মিনিট পর তার পাসেই বারকোলা গোল করলে স্টেডিয়ামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ৬৬ মিনিটে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৩। মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে ইংল্যান্ডকে রীতিমতো কাঁপিয়ে দেয় ফরাসিরা।

এই ৬৬ মিনিটের গোলটিই এমবাপ্পেকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। লিওনেল মেসির ২১ গোলকে পেছনে ফেলে ২২ গোল নিয়ে এখন বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করে গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও মেসিকে (৮) পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন এমবাপ্পে।

যদিও শেষ পর্যন্ত ম্যাচটা ফ্রান্স জিততে পারেনি। ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলের ব্যবধানে হেরে চতুর্থ হয়েই সন্তষ্ট থাকতে হয় দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে ফুটবলের এই মহাযজ্ঞে এমবাপ্পের এমন অবিশ্বাস্য ফিনিশিং ও লড়াইয়ের ক্ষমতা ফুটবলপ্রেমীদের দীর্ঘকাল মনে থাকবে, এ কথা না বললেও চলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...