• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপির মুলাদী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠণ বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিক্ষোভ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ স্ত্রীর বিরুদ্ধে প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মরদেহ গোসলের সময় স্ত্রীর গলায় দেখা গেল আঘাতের চিহ্ন, স্বামী গ্রেপ্তার মুড়ির প্যাকেট হাতে নিতেই বিস্ফোরণ, আহত জামায়াত নেতা ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল মায়ের, আটক ৪ পিতা-মাতার ভরণপোষণ না দিয়ে নির্যাতন করায় ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে আহত পোশাক শ্রমিক তৌফিক মারা গেছেন পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত ১

বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিক্ষোভ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ভারত অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গতকাল মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

প্রতিবেশীর সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের দৃঢ় প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি অনুসরণ করে চলেছি। সেখানকার পরিস্থিতির ওপর আমাদের নজর রয়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, দূরদর্শী এবং গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাই।’

ঢাকার একটি সমাবেশে এনসিপি নেতাদের ভারতবিরোধী মন্তব্য এবং বাংলাদেশের পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন দ্বিপক্ষীয় বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত সেখানের সব ঘটনাবলি ও পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এ বিষয়ে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের কোনো বৈঠক বা নতুন কোনো আপডেট আছে কিনা– জানতে চাইলে এই মুখপাত্র বলেন, এই মুহূর্তে এ বিষয়ে নতুন কোনো তথ্য বা আপডেট শেয়ার করার মতো নেই।

একই সঙ্গে জয়সওয়াল নয়াদিল্লি ও ঢাকার মধ্যে আসন্ন উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকের অবস্থা নিয়েও কথা বলেন এবং বাংলাদেশের নেতৃত্বের প্রতি একটি স্থায়ী আমন্ত্রণের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং এ বিষয়ে কোনো নতুন তথ্য পেলে আপনাদের জানাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...