• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
বাউফলে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে ২ জন নারী আটক চট্টগ্রামে আলিফ হত্যা; তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর সিজারের সময় নবজাতকের মাথা-ঠোঁট কাটার অভিযোগ, পরে মৃত্যু এই বছর বিপিএল হচ্ছে না: তামিম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি হওয়া দুটি পিতলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ বরিশালে উজিরপুরে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি দিয়ে সড়কের পাইলিং!

বরিশালে হত্যার উদ্দেশ্যে দেবর-ভাবীর ওপর হামলা, শ্লীলতাহানীর অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পূর্ব বিরোধের জেরধরে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজনে দেবর ও ভাবীর ওপর হামলা চালিয়ে পিটিয়ে দেবরকে রক্তাক্ত জখম ও ভাবীকে মারধর করে শ্লীলতাহানী করেছে। একইসময় আরো একজন শ্রমিককে মারধর করা হয়েছে। এ ঘটনায় মামলার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হামলায় গুরুত্বর আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, হামলায় রক্তাক্ত জখম হওয়া ইমরান হাওলাদার (২৫) ওই গ্রামের মৃত হারুন হাওলাদারের ছেলে। অপর আহত পলি বেগম (৩৫) আহত ইমরানের বড় ভাই কাইয়ুম হাওলাদারের স্ত্রী।

গুরুত্বর আহত ইমরান হাওলাদার জানিয়েছেন, একই বাড়ির মৃত হোসেন হাওলাদারের ছেলে রুমান হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন থেকে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তিনি আরও জানান, স্থানীয় তৈয়ব আলীর কাছ থেকে আমার ভাইদের ক্রয় করা ৪০ শতক ও তাহার পাশে থাকা আরো ৪০ শতক সম্পত্তি বন্ধক রেখে বর্তমানে ওই সম্পত্তিতে মাছের ঘের তৈরি করে আমরা ভোগ দখল করে আসছি।

ঘটনারদিন বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ঘেরের পাড়ে তিনি (ইমরান) শ্রমিক নিয়ে পরিস্কার পরিচ্ছনতার কাজ করছিলেন। এসময় প্রতিপক্ষের রুমান হাওলাদারের নেতৃত্বে তার ভাই মিজানুর রহমান, তার ছেলে আল-আমিন ও আরাফাত হোসেনসহ অন্যান্যরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাছের ঘেরের পাড়ে এসে তাদের কাজ করতে বাঁধা প্রদানসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এসময় তিনি (ইমরান) তাদের প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজনে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ইমরানের মাথায় আঘাত করে গুরুত্বর জখমসহ শ্রমিক তগির বালীকে পিটিয়ে আহত করা হয়। এসময় তাদের চিৎকার শুনে ইমরানের ভাবী পলি বেগম ঘটনাস্থলে আসলে হামলাকারীরা তাকে মারধরসহ শ্লীলতাহানী করে। পরবর্তীতে হামলাকারীরা তার (পলি) ব্যবহৃত স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়।

ইমরান আরও অভিযোগ করেন, মারধরের ঘটনায় মামলা দায়ের করলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

ইমরানের চাচা মাহাবুব হাওলাদার জানিয়েছেন, রাতে ইমরানের পক্ষে তিনি থানায় মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ পৌঁছে দিয়েছেন। এখবর জানতে পেরে হামলাকারীরা তাকে লিখিত অভিযোগ প্রত্যাহারের জন্য বিভিন্নধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছেন।

তবে হুমকির অভিযোগ অস্বীকার করে হামলার প্রধান অভিযুক্ত রুমান হাওলাদার বলেন, পূর্ব বিরোধের জেরধরে ইমরান অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করায় শ্রমিক নিয়ে ইমরান প্রথমে আমাদের ওপর হামলা চালিয়েছে।

লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...