• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি শিক্ষার্থী গ্রেপ্তার বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী এমপি নজরুলের ২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: মামা ওবায়দুর কারাগারে গাড়ি চাপায় শ্রমিকের মৃত্যু, কিশোর চালক গ্রেফতার ইউপি নির্বাচনে বাড়ল জামানত, থাকছে ৪২ প্রতীক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগ, এসআই ক্লোজড হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন, প্রশংসায় ভাসছেন মানবিক ইউএনও সুজা প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি ভুয়া তথ্যে বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি

বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার ব্যবসায়ীদের ধর্মঘট, বন্ধ সবজি আমদানি-রফতানি

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল নগরীর বহুমুখী সিটি পাইকারি সবজির বাজারে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে ধর্মঘট শুরু করেছে ব্যবসায়ীরা। এতে বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজারে সব ধরনের সবজি আমদানি রফতানি এবং লেনদেন বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ধর্মঘট শুরু করে পাইকারি কাঁচা বাজার ব্যবসায়ীরা।

ব্যবসায়ী লোকমান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বাজারে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে একই সাথে প্রতিটি আড়ত থেকে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে মারধর করার অভিযোগও করেন ব্যবসায়ীরা। এ অবস্থায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগও দেয়া হয়েছে।

ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে পাইকারি সবজির বাজার থেকে কোন সবজি সরবরাহ না হওয়ায় এর প্রভাব পরতে পারে খুচরা বাজারে বলে জানিয়েছে খুচরা ব্যবসায়ী ইমরান। তিনি বলেন, এখানে ধর্মঘট চলতে থাকলে সবজির বাজার চড়া দামে ভোগান্তিতে পড়বে সাধারণ ক্রেতারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার পুলিশ জানিয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি অভিযোগ দেয়ার পর একজনকে আটক করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে মার্কেটে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...