• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ পত্র আজ থেকেই কার্যকর হলো: স্পিকার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জাতীয় সংসদের মহিলা আসন ২৩এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি এই পদত্যাগপত্র জমা দেন।

এদিন বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের টানেলের নির্ধারিত স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ থেকেই এমপি মিষ্টির এই পদত্যাগপত্র কার্যকর হলো।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন ২৩এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টি আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন এবং সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তার এই আসনটি শূন্য হয়ে গিয়েছে। আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি। গেজেট আসলে পরেই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।

তিনি আরও বলেন, ‘গেজেট আসার পরেই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো। গেজেট আসলে পরেই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব।’

জাতীয় সংসদের স্পিকার বলেছেন, ‘সংসদের বিধান হলো এই যে এমপিরা যখন পদত্যাগ করেন, কোনো কারণ উল্লেখ করেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...