• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে টেকনাফে ৫ ভুক্তভোগী উদ্ধার বিএমজেপি’র ১৯ সদস্য বিশিষ্ট মিডিয়া সেল গঠন জাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, পুড়িয়ে দিল ছাত্রদল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : ইসি সচিব নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারে শিক্ষকের যাবজ্জীবন নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি পিরোজপুরে গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা ‘আস্থা’ সমিতির মালিক গ্রেপ্তার বরিশালে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত অতিরিক্ত বিদ্যুত বিল আসা নিয়ে সরকারকে গালিগালাজ করা সিফাতের জামিন নামঞ্জুর

প্রেমের টানে চীন থেকে সখীপুরে যুবক, ফিরিয়ে দিলো পরিবার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

অনলাইনে পরিচয়এরপর প্রেম। সেই প্রেমের টানে চীন থেকে টাঙ্গাইল জেলার সখীপুর আসেন দং লিয়াং নামে এক যুবক।

তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সখীপুরের এক তরুণীকে (২৫বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু ভিসার মেয়াদ কম থাকায় ‘প্রতারণার শিকার হতে পারে’ সন্দেহে ওই যুবককে ফিরিয়ে দিয়েছে মেয়েটির পরিবার ও এলাকাবাসী।

শনিবার (৫ সেপ্টেম্বরসন্ধ্যা ৬টায় ঢাকা থেকে সখীপুর বাজার পৌঁছান দং লিয়াং। খবর পেয়ে ওই তরুণী বাড়ি থেকে সখীপুরে গিয়ে তাঁকে স্বাগত জানান এবং সঙ্গে নিয়ে বাড়ি যান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চীনা যুবককে দেখতে ওই বাড়িতে ভিড় করেন স্থানীয় লোকজন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছেপ্রায় ৩ মাস আগে একটি অ্যাপের মাধ্যমে সখীপুরের ওই তরুণীর সঙ্গে চীনা নাগরিকের পরিচয় হয়। নিয়মিত কথাবার্তার এক পর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে বিয়ে করার জন্য সখীপুরে আসেন দং লিয়াং।

মেয়েটি প্রতারণার শিকার হতে পারেন—এমন ভেবে দুই পক্ষের সঙ্গে কথা বলেন স্থানীয় লোকজন। বিষয়টি থানাপুলিশকেও জানানো হয়। পরে একটি গাড়ি ভাড়া করে দং লিয়াংকে ঢাকাস্থ চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়।

রবিবার (৬ সেপ্টেম্বরদুপুরে তরুণীর নানা বলেনচীনা নাগরিকের ভিসার মেয়াদ আছে মাত্র ৯ দিন। এর মধ্যে তাঁর নাতনিকে বিয়ে করে চীনে নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি মানব পাচারকারীও হতে পারেন। চীনের নাগরিক সেজে অনেক মেয়েকে বিয়ে করে প্রতারণার নানা ঘটনা ঘটছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাঁরা চীনা নাগরিককে দেশে ফিরে নাতনির জন্য সে দেশের ভিসার ব্যবস্থা করতে বলেছেন। এরপর প্রমাণপত্র নিয়ে আবার সখীপুরে এলে তাঁরা বিয়ের বিষয়টি ভেবে দেখবেন। তবে তাঁদের ধারণাওই যুবক আর আসবেন না।

অন্যদিকে দং লিয়াং জানানভিসার মেয়াদ বাড়িয়ে খুব শিগগির তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন এবং ধর্মীয় রীতি মেনে ওই তরুণীকে বিয়ে করবেন।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিমোমুরাদ হোসেন বলেন, ‘মেয়েটি যাতে প্রতারণার শিকার না হনসে জন্য স্থানীয় লোকজন দিবাগত রাত ১২টার দিকে কথা বলে ওই যুবককে চীনা দূতাবাসে পাঠিয়ে দেন। তাঁকে পাঠিয়ে দেওয়ার বিষয়টি স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...