• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
এনসিপির মুলাদী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠণ বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিক্ষোভ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ স্ত্রীর বিরুদ্ধে প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মরদেহ গোসলের সময় স্ত্রীর গলায় দেখা গেল আঘাতের চিহ্ন, স্বামী গ্রেপ্তার মুড়ির প্যাকেট হাতে নিতেই বিস্ফোরণ, আহত জামায়াত নেতা ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল মায়ের, আটক ৪ পিতা-মাতার ভরণপোষণ না দিয়ে নির্যাতন করায় ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে আহত পোশাক শ্রমিক তৌফিক মারা গেছেন পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত ১

পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে, তরুণীকে হত্যা করলেন বাবা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভারতের উত্তর প্রদেশের আগ্রা জেলায় পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় ২২ বছর বয়সি এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।

সোমবার (৩ আগস্ট) আগ্রার জৈতপুর থানা এলাকার প্রতাপ নগরে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম অঙ্কিতা শর্মা। ঘটনায় অভিযুক্ত বিমল শর্মাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, চলতি বছরের শুরুতে অঙ্কিতা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) এক সদস্যকে আদালতের মাধ্যমে বিয়ে করেন। এরপর থেকেই পরিবার তার ওপর ওই বিয়ে ভেঙে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অঙ্কিতার লাশ উদ্ধার করে।

আগ্রার পূর্বাঞ্চলের উপ-পুলিশ কমিশনার অভিষেক আগরওয়াল জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এ হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র: দ্যা প্রিন্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...